মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকচাপায় কাশেম আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। কাশেম আলী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াহীন নয়াপাড়া গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে।
এ ঘটনায় মো. ফরিদ হোসেন (৩০) নামে অপর এক যুবক আহত হয়েছেন। ফরিদ হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মাহিনহাটি গ্রামের মো. জয়ধর মিয়ার ছেলে।
আহত ফরিদ হোসেন জানান, সোমবার সকালে তারা টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে কুমিল্লা যাচ্ছিলেন। গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। হাসপাতালে নেয়ার পথে তাদের একজনের মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
