নড়াইলের লোহাগড়ায় সাপের দংশনে মাসুরা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মাসুরা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মকলুকাত শেখের মেয়ে মাসুরা রাতের খাবার খেয়ে রাত ৯টার দিকে বড় বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুমন্ত অবস্থায় মশারির বাইরে থেকে মাসুরার ঘাড়ের নিচে বিষধর সাপ দংশন করে। রাত দেড়টার দিকে মাসুরাকে প্রথমে লোহাগড়া ও পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভ্যাকসিন দেয়া হলেও তা কাজে লাগেনি।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাসুরাকে চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। সাপে দংশনের অনেক পরে তাকে হাসপাতালে আনা হয়।
ইত্তেফাক/ইউবি
