ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যের প্রাক্তন সিবিএসই শীর্ষস্থানাধিকারীর ধর্ষণকাণ্ডে তিন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ তদন্ত দলের (এসআইটি)পক্ষ থেকে জানানো হয় যে, গ্রেফতারকৃতের নাম নিশু ফোগত। সে ধর্ষণের ঘটনাটির পরিকল্পনা করেছিল এবং একজন চিকিৎসককেও ডেকে এনেছিল অপরাধ দৃশ্যটিতে।
এসআইটি প্রধান নাজনিন ভাসিন জানান, এখনও বাকি দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে অনুসন্ধান চলছে। প্রসঙ্গত, ওই দুই অভিযুক্তের মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে।
এদিকে রবিবার সকালে, ওই ধর্ষিতা তরুণীকে প্রথমবার দেখতে যাওয়া দুই চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হল যার জমিতে ওই ধর্ষণের ঘটনাটি ঘটেছিল, তাকেও।
ভাসিন বলেন, ধৃত চিকিৎসক ওই ধর্ষণের ঘটনার পর অকুস্থলে গিয়েছিল। সে জানত ধর্ষণের ঘটনা ঘটেছে। তবু কর্তৃপক্ষকে কিছু জানানোর প্রয়োজন মনে করেনি। এছাড়া, কয়েকটি প্রমাণের সাহায্যে আমরা জানতে পেরেছি, ওই ব্যক্তি নিজেও ঘটনাটির সঙ্গে সরাসরি জড়িত ছিল। যদিও এই বিষয়ে আরও ফরেনসিক পরীক্ষার প্রয়োজন। তারপরই বিষয়টি স্পষ্ট হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে হরিয়ানার সিবিএসই পরীক্ষায় শীর্ষস্থান দখলকারী সাবেক এক শিক্ষার্থী।
সে অভিযোগে করে, তার গ্রামের কাছেই একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল সে। তখনই তিনজন অল্পবয়সী যুবক একটি গাড়ি করে এসে তাকে অপহরণ করে একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তাকে। তারপর রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় ওই ধর্ষিতাকে বাস-স্ট্যান্ডে ফেলে দিয়ে যায় তারা। তাকে ঘুমের ওষুধ মেশানো পানীয় দেওয়া হয়েছিল বলে জানায় সে।
ওই মাঠটিতে সেই সময় আরও কয়েকজন কাজ করছিল। মাঠে ধর্ষণ হচ্ছে জানার পর তারাও সেই ধর্ষণে লিপ্ত হওয়ায় উদ্যত হয়। ওই তরুণী জানায়, প্রত্যেক ব্যক্তিই তার গ্রামের বাসিন্দা। -এনডিটিভি
ইত্তেফাক/ জেআর
