স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের দণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

উল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মঙ্গলবার এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত হচ্ছে মারুফ হোসেন। সে উপজেলার বারইয়া গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, ওইদিন মারুফ রাস্তায় দাঁড়িয়ে এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ দণ্ড দেন।