ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামাতের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- যাদবপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, সেক্রেটারি মোতালিব জোয়ারদার, ভাষাণপোতা গ্রামের জামায়াত কর্মী হাফিজুর রহমান, ভারদিয়া গ্রামের সিরাজুল ইসলাম ও তার ভাই ইজাজুল ইসলাম, নাটিমা গ্রামের মইন উদ্দিন মণ্ডল ও মান্দারতলা গ্রামের আমানুর রহমান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নাশকতা প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে জামাতের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছ। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে।
ইত্তেফাক/বিএএফ
