রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২০
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রবিবার ও আজ সোমবার সকালে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
 
এ সময় তাদের কাছ থেকে ৭২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯৪ গ্রাম ৪১৫ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ৫০ টি ইনজেকশন ও ১৫ বোতল দেশিমদ উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই