ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ আবেদুল হক (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আবেদুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত আবেদুল হক উপজেলা বড়বাড়ি ইউনিয়নের রুপগঞ্জ করিবাজ পাড়া এলাকার মৃত ঢেপা মোহাম্মদের ছেলে।
গৃহবধূর স্বামী হামিদুল ইসলাম বলেন, রবিবার দুপুরে আমি ও আমার পরিবারের লোকজনের অজান্তে আমার স্ত্রী প্রতিবেশী আবেদুল হকের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার স্ত্রীকে ধর্ষণ করে। সোমবার সকালে আমি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
