সমুদ্রে মাছ ধরা বন্ধে সচেতনতামূলক কর্মশালা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪৯

ভোলা প্রতিনিধি

ভোলায় মঙ্গলবার দুপুরে জেলেদের নিয়ে ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই) বন্ধ মৌসুমে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা মত্স্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মত্স্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. অলিউর রহমান। কর্মশালায় জেলার সাত উপজেলার সাগরের জেলে ছাড়াও বিভিন্ন জেলে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা মত্স্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, কোস্টগার্ড কর্মকর্তা লেফটেনেন্ট ওয়াসিম, বরিশাল বিভাগীয় মত্স্য দপ্তরের উপ-প্রকল্প পরিচালক আনিসুর রহমান তালুকদার প্রমুখ।