জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর দুপুরে মেলান্দহের সাদিপাটি থেকে ইসলামপুরে ফেরার পথে অটোরিক্সা উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
নিহত শাহাদত হাড়িয়াবাড়ি মোজাআটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি ওই অটোরিক্সার যাত্রী চালক ছিলেন। এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
