পরীক্ষায় ভাল ফলাফলের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৬জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে ২০১৬, ’১৭ ও ’১৮সালে এ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ-প্লাস, বৃত্তি ও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী ৮৬ জন ছাত্রীকে ক্রেস্ট ও সম্মাননা পদক প্রদান করা হয়। ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় এ উপজেলায় প্রথম স্থান অধিকার করেন জান্নাতুল ফেরদৌসী নাইমা। জেএসসিতে প্রথম স্থান অধিকার করেন সুমাইয়া আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি প্রধান শিক্ষক মমতাজ বেগম, কানাই লাল বসাক, আলী মো. ফারুক, ভারত চন্দ্র সরদার, শিক্ষার্থী জান্নাতুল এশামনি, জান্নাতুল বুশরা শুচি, লামিয়া জান্নাত তিশা, নাইমা ফেরদৌসি, তৌফিকি করিম অর্পি ও নাজলা ফায়িজা।
ইত্তেফাক/নূহু
