পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জের তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে হাবিবুল্লাহ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৭সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে। হাবিবুল্লাহর বাড়ি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের পূর্ব ভাউলাগঞ্জ গ্রামে। সে ওই গ্রামের মো. শাহজালালের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে হাবিবুল্লাহ ও মাহবুব দুই জমজ ভাই পার্শ্ববর্তী তিস্তা নদীর লোহার ব্রিজের পাশে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ পা পিছলে পানির সোতের সঙ্গে তলিয়ে যায় হাবিবুল্লাহ। পরে তার ভাই মাহবুব স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা নদীতে নেমে খোঁজাখুঁজি করে। প্রায় দুই ঘন্টা পর হাবিবুল্লাহর মৃতদেহ উদ্ধার করে।
চিলাহাটি ইউপি চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান নয়ন নদীতে ডুবে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
