অস্ত্রসহ নারায়ণগঞ্জ ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১০
বিদেশী অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে ফতুল্লা থানাধীন দাপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, সোমবার ভোরে মশিউর রহমান রনিকে ফতুল্লা থানাধীন দাপা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশী অত্যাধুনিক অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলছে।
 
ইত্তেফাক/বিএএফ