শেরপুরের ঝিনাইগাতী উপজেলারে একটি গ্রামে ঝুঁকিপূর্ণ খুঁটিতে চলছে বিদ্যুৎ সরবরাহ। ফলে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, হাতিবান্দা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মালিঝি নদী ভাঙ্গনের কবলে পড়ে বিদ্যুতের কয়েকটি খুঁটি। এর মধ্যে একটি খুঁটি নদী ভাঙ্গনের কবলে পড়ে নিরুদ্দেশ হয়েছে। অপর আরেকটি খুঁটি ভাঙনের কবলে পড়ে রাস্তার উপর হেলে পড়েছে।
গ্রামবাসীরা জানায়, হেলে পড়া ওই বিদ্যুতের খুঁটিতেই সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ। এতে রাস্তায় যাতায়াতকারী লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। যেকোন মুহূর্তে এ বিদ্যুৎ সংযোগ থেকে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। গত এক বছর আগে এ অবস্থার সৃষ্টি হলেও বিদ্যুৎ বিভাগ তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেননি।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। তবে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/বিএএফ
