৮ মাস পর ধামরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মো. সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কেলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সিদ্দিক উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের মৃত মদন মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি সিদ্দিকের বসত বাড়িতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ধামরাই থানায় তার নামে মামলা করা হয়। ৮ মাস পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ধামরাই থানার এসআই মো. আবু সাঈদ পিয়াল সিদ্দিককে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসজেএ
