হাটহাজারীতে কাভার্টভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৭
হাটহাজারীতে কাভার্টভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নুরালি মিয়ারহাটের দক্ষিণ পাশে মুহুরী ঘাটা সংযোগ সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
সূত্রে জানা গেছে, সিএনজি চালিত টেক্সি মেকানিক রাজু সকালে প্রতিদিনের মতো নিজ কর্মস্থলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রাজুকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু মাত্র দেড় বছর আগে বিয়ে করে এবং বর্তমানে তার একটি কন্যা সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
 
নিহত রাজু ফরহাদাবাদ ১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুদার বাড়ির পাশ্ববর্তী সৈয়দ পাড়ার (কসাই পাড়া) রমজান আলীর ছেলে।
 
ইত্তেফাক/কেকে