বাল্যবিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯
ঝিনাইদহের মহেশপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
আত্মহত্যাকারী নাছিমা খাতুন (১৫) উপজেলার খোশালপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ও কুল্লাহ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।
 
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, নাছিমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একই উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের হোসেন আলীর ছেলে ইনামুলের (২৫) সঙ্গে বিয়ে দিচ্ছিল তার পরিবার। কিন্তু নাছিমা বিয়েতে রাজি না হওয়ায় তার দাদীর সাথে বাকবিতণ্ডা হয়। তার দাদী তাকে অকথ্য ভাষায় বকাবাকি করলে দাদীর ওপর অভিমান করে সে বিষপান করে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত নেপার মোড়ে একটি প্রাইভেট হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
 
মহেশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহে ময়না তদন্তে পাঠায়। ময়না তদন্ত শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ