মানিকগঞ্জে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে সাপের কামড়ে সাগর মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর ওই গ্রামের আমির উদ্দিন মুন্সীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পার্শ্বে ছোট বিলে রাত ১০ টার দিকে ট্যাটা দিয়ে মাছ ধরতে যায় সাগর। কিছুক্ষণ মাছ ধরার পর বিষাক্ত সাপ কামড় দেওয়াতে সে বাড়িতে ফিরে আসলে সঙ্গে সঙ্গে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ
