গোপালপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪
টাঙ্গাইলের গোপালপুরে ৭ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হিমাংশু হিমুর (৫৫) বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গোপালপুর থানায় মামলাটি দায়ের করা হয়। 
 
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, সোমবার রাতে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে ৭ বছরের ওই শিশুকে উঠানে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় হিমাংশু হিমু। এ ঘটনায় মঙ্গলবার শিশুটিকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
পুলিশ জানায়, শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার গোপালপুর থানায় মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ