বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৪
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে আটটি স্বর্ণের বারসহ অভিযুক্ত পাসপোর্ট যাত্রী মাসুদুর রহমান পবন (৫২) নামের এক পাচারকারীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। তিনি কুমিল্লা দাউদ কান্দি গৌরিপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
    
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক  নিপূন চাকমা জানান, ভারতে একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা।  
 
এ খবরে মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন কার্যাদি সম্পূর্ণ করে ভারতে প্রবেশকালে সন্দেহ ভাজন পবনকে আটক করা হয়। পরে তার পায়ুপথে রাখা প্রথমে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। পরে তার পেট (শরীর) এক্সরা করে আরো ৩টি স্বর্ণের বার জব্দ  করা হয়। যার ওজন ৮শ গ্রাম। দাম প্রায় ৪০লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা। 
 
পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ জব্দকৃত  সোনা বেনাপোল কাষ্টম হাউসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/কেকে