বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী অভিজাত এলাকা গুলশান থেকে তাকে আটক করা হয়। এই গ্রেফতারের নিন্দা এবং হাবিব-উন-নবী খান সোহেলের অবিলম্বে নির্শত মুক্তির দাবি করে রংপুর মহানগরের দলীয় কার্যালয় থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।
এতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি এর সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। নেতাকর্মীরা মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে তারা সংক্ষিপ্ত পথসভা করে। পথ সভায় নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তি দাবি করে, অন্যথায় আরো কঠোর কর্মসূচির কথা ঘোষণা করে।
ইত্তেফাক/আরকেজি
