স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকা মানল আরএসএস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:১০
আলোচনা সভার মূল সুরটি ছিল সংঘ পরিবারের ভাবনায় ভবিষ্যতের ভারত। কিন্তু ভবিষ্যতের ভারতের স্বপ্ন দেখানোর পরিবর্তে কীভাবে জন্মলগ্ন থেকেই সঙ্ঘকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, সে কথাই জানান সঙ্ঘ প্রধান মোহন ভাগবত যা করতে গিয়ে ভাগবত কার্যত স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকাকে স্বীকার করে নেন।
 
দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হওয়া তিন দিনের সঙ্ঘের ওই আলোচনা সভার গতকাল ছিল প্রথম দিন। কংগ্রেসসহ বিরোধী দলগুলোর মোহন ভাগবতদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ স্বাধীনতা সংগ্রামে সঙ্ঘের প্রত্যক্ষ ভূমিকা না থাকা। গতকাল সেই অভিযোগ খণ্ডনে একাধিকবার মুখ খুলতে দেখা যায় ভাগবতকে। প্রথমেই তিনি স্বীকার করে নেন স্বাধীনতা সংগ্রামে মানুষকে একজোট করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কংগ্রেস। এমনকি সে সময়ে কংগ্রেসের সিদ্ধান্তকে যে তারা সমর্থন করেছিলেন তাও স্বীকার করে নেন ভাগবত। -আনন্দবাজার পত্রিকা
 
ইত্তেফাক/অারকেজি