ভারতের ঝাড়খণ্ড থেকে ‘বাংলাদেশি’ উৎখাত করতে এনআরসি’র দাবি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৩
আসামের মতো ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) তৈরি করতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস একথা জানিয়েছেন। তিনি বলেন, ঝাড়খন্ডে বসবাসরত বাংলাদেশিদের খুঁজে বের করে ‘একে একে বহিষ্কার’ করতে এনআরসি তৈরি করা হবে।
 
নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাস বলেন, তার সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে ঝাড়খণ্ডে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’রা বসবাস করছে এবং রাজ্যের এনআরসি হালনাগাদ করে তাদেরকে বহিষ্কার করতে হবে।
 
তিনি বলেন, এ ব্যাপারে বিজেপি’র অবস্থান পরিষ্কার। আমাদেরকে প্রত্যেক বাংলাদেশিকে খুঁজে বের করে তাদেরকে দেশ থেকে একে একে বহিষ্কার করতে হবে।
 
ঝাড়খণ্ডে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’রা স্থানীয় উপজাতীয়দের কাজ ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন রঘুবর দাস।
 
তিনি বলেন, গোড্ডা, সাহেবগঞ্জ ও পাকুর জেলায় ‘বাংলাদেশিরা’ বাস করে। রাঞ্চিতেও বাংলাদেশিরা রয়েছে। জামশেদপুরেও তাদের উপস্থিতি আছে। তারা আমাদের উপজাতীয়দের ও মজুরদের কাজ ছিনিয়ে নিয়েছে। তো আমার মতে ও জান সাংঘের সময় থেকে বিজেপি’র মতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই দেশ(ভারত) থেকে উৎখাত করা উচিত। - ফার্স্টপোস্ট
 
ইত্তেফাক/ জেআর