কারখানাসহ ভূমি অধিগ্রহণ করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিক। বুধবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে শ্রমিকরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির যুগ্ন-আহ্ববায়ক নবকুমার কর্মকার, শ্রমিক লোকমান হোসেন প্রমুখ।
বক্তারা সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের 'মেসার্স জিব্রাইল ট্রেডার্স' প্লাস্টিক কাটিং অ্যান্ড রিপেয়ারিং ফ্যাক্টরিসহ ভূমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। তারা শ্রমিকদের কথা বিবেচনায় রেখে ভূমি অধিগ্রহনের সিদ্ধান্ত বাতিলের জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্ববান জানান। এ কারখানাটি বন্ধ হলে দুইশতাধিক শ্রমিক মানবেতর জীবন যাপন করবে।
ইত্তেফাক/নূহু
