সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিটের নিচে থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজি ইএ-২২৮ এর বিমানে যে সিটের (১০/অ নং এ) নিচে স্বর্ণের বারসহ জাহিদকে পাওয়া যায় যদিও ওটা তার নির্ধারিত সিট নয়। পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় তার নির্ধারিত সিট ছিল ১০/ই নং এ-তে। গত এক মাসে তিনি সিলেটে বেশ কয়েকবার আসা-যাওয়া করেছিলেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। স্বর্ণের বার অবৈধভাবে নিয়ে আসার দায়ে জাহিদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় কাস্টমস গোয়েন্দারা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ
