সুন্দরগঞ্জে বন্যায় ২৪ বিদ্যালয়ের কার্যক্রম স্থগিত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৩
উপজেলার বন্যায় ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানসহ যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এক সপ্তাহ যাবৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকষ্মিক বন্যা দেখা দেওয়ায় চরাঞ্চলসহ নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়। এতে করে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়।
 
বন্যায় নিমজ্জিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে উজান বুড়াইল, ভোরের পাখি, ভাটিবুড়াইল, চর কাপাসিয়া, পাগলার হাট, লাঠশালার চর, বোচাগাড়ি, হরিপুর বিএসএম, রাঘব, পাড়াসাদুয়া, মাদারীপাড়া, উজান তেওড়া, পূর্ব লালচামার, বোচাগাড়ি ভুইঞাপাড়া ও মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৪টি বিদ্যালয়। 
 
আজ উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষা পরিদর্শন টিম বন্যায় নিমজ্জিত প্রতিষ্ঠানগুলো নৌকাযোগে দিনভর পরিদর্শন করে জানান, প্রতিষ্ঠানগুলোতে পানি ওঠায় শিক্ষার্থীশূণ্য হয়ে পড়েছে। ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানসহ কার্যক্রম সাময়িকভাবে স্থাগিত রাখা হয়েছে। এছাড়া বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গনের ফলে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/নূহু