গাইবান্ধায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৩
গাইবান্ধায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকার তোজাম্মেল হকের ছেলে শাহাদত হোসেন রতন (২৫), একই এলাকার সেকেন্দার আলীর ছেলে সোহরাব হোসেন সাদ্দাম (২৮), গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার আজিজার রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৩০) ও একই উপজেলার বিশুলিয়া এলাকার জোব্বার মণ্ডেলের ছেলে পাভেল (৩২)।
 
পুলিশ জানায়, জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শাহাদত হোসেন রতনকে ১৭২ পিস ও সোহরাব হোসেন সাদ্দামকে ৩৩ পিস ইয়াবাসহ জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করে।অপরদিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে সিরাজুল ইসলামকে ১ শত পিস ইয়াবা ও পাভেলকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
 
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 
র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এএসপি হাবিবুর রহমান হাবিব জানান, গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ