ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্তমান সরকারের উন্নয়ন প্রচারণায় পথসভা ও গণসংযোগ করেছেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (প্রাক্তন) রেজাউল করিম রেজা ও তার সমর্থকরা। বুধবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড়ে প্রথম পথসভাটি হয়।
পথসভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মেজর (প্রাক্তন) রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, প্রাক্তন সৈনিক সংস্থা গফরগাঁও উপজেলা শাখার সভাপতি সোহেলুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা ফজলুল হক, ছাইফুল ইসলাম মেম্বার, আনোয়ার হোসেন ভুলু প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের রেকর্ড পরিমাণ উন্নয়নের বর্ণনা দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখেতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। পরে মেজর রেজার নেতৃত্বে বিশাল একটি গাড়িবহর নিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা উপজেলার যশরা, মশাখালী, রাওনা, লংগাইর, উস্থি, দত্তেরবাজার, নিগুয়ারী, টাংগাব,পাঁচবাগ ইউনিয়নে সরকারের উন্নয়ন প্রচারণায় গণসংযোগ করেন।
ইত্তেফাক/বিএএফ
