কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আশরাফুল আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল।
পরিবার ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে উপজেলার আয়োটারী এলাকার একটি মাছ ধরতে যাওয়ার পর আকস্মিকভাবে আশরাফুলের মৃগী রোগ শুরু হওয়ায় সে পানিতে পড়ে যায়। পরে কিছু শিক্ষার্থী ডোবার পানিতে লাশ দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ও স্বজনরা এসে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার এসআই হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক একজন মৃগী রোগী বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।
ইত্তেফাক/বিএএফ
