রংপুরের পীরগঞ্জে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৯
রংপুরের পীরগঞ্জ উপজেলায় গণধর্ষনের অভিযোগে স্বামী-স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মদনপুর গ্রামের আঁখি আক্তার (২০) নামের ওই ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ এ ঘটনায় আসামীদের মধ্যে স্বামী-স্ত্রীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
 
মামলার সূত্রে জানা গেছে, উল্লেখিত নেত্রকোনা জেলার মদনপুর গ্রামের তামিম মিয়ার স্ত্রী আঁখি আক্তার পূর্ব পরিচয়ের সূত্র ধরে পীরগঞ্জ উপজেলার খয়েরবাড়ী গ্রামের মৃত নয়া মিয়ার পুত্র এনছার আলী নেংড়ার আমন্ত্রনে গত ১৪ ই সেপ্টেম্বর এনছার আলীর বাড়িতে আসে। এখানে এনছার আলী ও তার স্ত্রীর সহায়তায় অপরিচিত তিন-চারজন লোক তাকে ধর্ষণ করে।
 
আঁখি আক্তার কৌশলে পরদিন ১৫ই সেপ্টেম্বর পালিয়ে অপর ধর্ষক মিঠুর সহায়তায় পীরগঞ্জ সদরস্থ ধনাশলা গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র। এন্তাজ আলীর বাড়িতে গেলে সেখানেও এন্তাজ আলী তাকে ধর্ষণ করে। পরের দিন ১৬ই সেপ্টেম্বর পুনরায় ধর্ষিতাকে এনছার আলীর বাড়িতে নিয়ে ধর্ষনের ঘটনা ঘটায়। এ সময় আসামি এনছার আলী, আমিনুল ও এনছার আলীর স্ত্রী জয়নব বেগম তাকে মারপিট করে হাত-পা বেঁধে গভীর রাতে হত্যার উদ্দেশ্যে এনছার আলীর বাড়ির পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে যায়। সেখানে বস্তায় ঢোকানোর চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়।
 
এলাকাবাসীরা তাকে উদ্ধার করার পর আঁখি আক্তারের পূর্ব পরিচিত পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার চাঁদনীপুর গ্রামের মশিউর রহমানের পুত্র নুর আলমের আশ্রয়ে যায়। নুর আলম  তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 
ইত্তেফাক/নূহু