চট্টগ্রামে ৩ শিবির নেতা গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫২
চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের তিন সাথীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নগরীর বাকলিয়া কালামিয়া বাজার এলাকা তাদের গ্রেফতার করা হয়।
 
তারা হলেন- এরশাদউল্লাহ, মিজানুর রহমান ও আসিফউদ্দিন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রাহাত্তারপুল এলাকার একটি বাসা থেকে দুইটি ককটেল, লাঠিসোটা, উগ্রবাদী বই ও সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
 
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী ইত্তেফাককে বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের তিন সাথীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যে রাহাত্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসা থেকে দুইটি ককটেল, লাঠিসোটা, উগ্রবাদী বই ও সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। তিনজনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি