ইরানের সঙ্গে সমঝোতা করে নতুন একটি চুক্তি করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুক গতকাল বুধবার ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউট থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
হুক বলেন, ইরানের সঙ্গে এমন একটি চুক্তির চেষ্টা চলছে যেখানে পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইলের বিষয়টি থাকবে। এটা দুই দেশের মধ্যে আগের মতো ব্যক্তিগত কোনো চুক্তি হবে না। তবে তিনি এও জানান যে, প্রেসিডেন্ট ট্রাম্পের আহবানের পরও ইরানের নেতৃবৃন্দ আলোচনা করতে আগ্রহী নন। -রয়টার্স
ইত্তেফাক/আরকেজি
