পৃথিবীর প্রায় সব দেশে রাস্তায় গাড়ি চালানোর আগে চালকদের উপযুক্ত প্রশিক্ষণ নেওয়াটা বাধ্যতামূলক। তবে অনেক সময় কর্তৃপক্ষের যথাযথ দেখভালের অভাবে উপযুক্ত প্রশিক্ষণ এবং লাইসেন্স ছাড়াই রাস্তায় গাড়ি নিয়ে নেমে যায় কেউ কেউ।
আর এ কারণেই প্রতিদিন সড়কে বাড়ছে দুর্ঘটনা। তবে অনেক সময় শখের বশে গাড়ি চালাতে গিয়েও ঘটে দুর্ঘটনা। এই যেমন এদিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টির একটি সুইমিং পুলের পাশে গাড়ি পার্ক করতে গিয়ে এক সৌখিন গাড়ি চালকের জায়গা হয়েছে পুলের মধ্যে। সুইমিং পুলের পাশে গাড়ি পার্ক করতে গিয়ে ভুল করে তিনি গাড়ি নিয়েই পুলের মধ্যে নেমে পড়েন।
খবর পেয়ে মন্টগোমারি কাউন্টির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা এসে ৬০ বছরের বৃদ্ধ গাড়িচালক এবং তার পঞ্চাশোর্ধ স্ত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।-ফক্স নিউজ
ইত্তেফাক/আরকেজি
