নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আরিফ হোসেন হাসনাবাদ ইউনিয়নের হাজীরহাট মণ্ডলপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭ টায় আরিফ ও একই গ্রামের জোবেদ আলীর ছেলে জসিম উদ্দিন (১৭) চণ্ডীপুর থেকে মোটরসাইকেলযোগে কেবি সড়কের পাশ দিয়ে হেটে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তুস ভর্তি ট্রাক (কুড়িগ্রাম ট-১১-০০০২) চণ্ডীপুর মাদ্রাসার সামনে তাদেরকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আরিফ মারা যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক ও হেলপারকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
 
নাগেশ্বরী থানার এসআই তাজেদার আলম ফারুকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ