নওগাঁয় ৯০০ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে রাণীনগর উপজেলার চকবুলাকি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছাহের মৃধার ছেলে শ্যামল মৃধা কালু, একই উপজেলার নেফার উদ্দিনের ছেলে নিশান ও রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাটিকাটা গ্রামের এনামুল হকের ছেলে বাবর আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রাণীনগর উপজেলার পার্শ্ববর্তী নওগাঁ সদর উপজেলার চকবুলাকি থেকে ৯০০ পিচ ইয়াবাসহ শ্যামল মৃধা কালু ও নিশানকে আটকের পর হাপানিয়া হাট সংলগ্ন থেকে ২৫ গ্রাম হিরোইনসহ বাবর আলীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
