কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী যুবকের মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আব্দুল হক ইমরান (২৬) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
 
নিহত ইমরান উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ দক্ষিণ পাড়া হাজী বাড়ীর আব্দুর রহমানের ছেলে।
 
নিহতের মামা হুমায়ূন কবির সুমন জানান, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নষ্ট হলে সহযোগিতার উদ্দেশ্যে চালকের অনুরোধে গাড়িটিকে ধাক্কা দেয় ইমরান। এ সময় বিদ্যুতের ঝুলন্ত তারে ইমরান বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত ইমরানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/বিএএফ