সীতাকুণ্ডে দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৫
সীতাকুণ্ডে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌরসভা সদরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখলকারীদের কাছ থেকে উদ্ধার করেন।
 
জানা গেছে, সরকারি জায়গাগুলো মার্কেটের মালিক অথবা প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে দখল করে বিভিন্ন ধরণের ফলের দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল। ফলে জনগণের চলাচলে বিঘ্ন ঘটতো।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির মো. জামাল উদ্দিন, দারোগা মাহিন মো. সোহেল রানা, সার্ভেয়ার ইউসুপ, মহি উদ্দিন, জহির প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ