মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় লেগুনার এক যাত্রী নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জামালের দোকান এলাকায় ট্রাকের ধাক্কায় ১ লেগুনা যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন যাত্রী। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
জােরারগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  তবে তাৎক্ষনিকভাবে আহত এবং নিহতদের নাম পাওয়া যায়নি। 
 
ইত্তেফাক/নূহু