মানিকগঞ্জে কর্ণেল মালেক স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হার্ড হিটার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে বান্দুটিয়া তরুন সংঘ।মোট ১৬ টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।
বৃহস্পতিবার রাতে মডেল হাইস্কুল মাঠে সেওতা সততা স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আযম খান আপেল।
সেওতা সততা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মন্টু, উপ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ দেলোয়ার হোসেন, ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক শহিদুল ইসলাম সুজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে কাপ, ক্রেস্ট, মেডেল ও নগদ টাকা পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী শেষে আতশবাজি ও কে্লাজআপ তারকাদের নিয়ে কনসার্টের আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত কর্ণেল এম এ মালেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার ছেলে মানিকগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
ইত্তেফাক/নূহু
