খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওহেদুজ্জামান (৩০) ও রাহাতুজ্জামান (২৫)। নিহতদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। তারা খুলনা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ওহেদুজ্জামান ও রাহাতুজ্জামান মোটরসাইকলে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের আগে একটি অ্যাম্বুলেন্স একই দিকে যাচ্ছিল। ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয় মোটারসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ও ট্রাকে যারা ছিলেন তারা সামান্য আহত হয়েছেন।
ইত্তেফাক/ইউবি
