যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে এক নারী বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছে। তিন ব্যক্তিকে হত্যার পর ওই নারী নিজেও আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ম্যারিল্যান্ডের ফারফোর্ড কাউন্টির শেরিফ জেফরি গাহলার সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় সকাল ৯:০৬ মিনিটে পুলিশের কাছে রাইট এইড নামের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে গোলাগুলির খবর আসে। আবেরদিন শহরে এই ঘটনা ঘটে।
গাহলার বলেন, বর্তমানে ঘটনাস্থলে আর কোন হুমকি নেই। ঘটনাটির বিষয়ে একটি তদন্ত চালু করা হয়েছে।
শেরিফের কার্যালয় অনুসারে, হামলাকারী নারীর বয়স ২৬। গাহলার জানান, তদন্তকারীরা এখনো এই হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে এক আইনপ্রয়োগকারী সূত্র জানিয়েছে, কর্মক্ষেত্র সংশ্লিষ্ট ক্ষোভের কারণে এই হামলা চালিয়েছে ওই নারী।
মেরিল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছে , গোলাগুলির ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে । -বাসস
ইত্তেফাক/ জেআর
