তানজানিয়ায় ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৬

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৪
তানজানিয়ায় যাত্রীবাহি ফেরিডুবির ঘটনায় মৃতের বৃদ্ধি পেয়ে ৮৬ জনে পৌঁছেছে। আশঙ্কা করা হচ্ছে ২০০’র অধিক মানুষ ডুবে গেছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উত্তর তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে এই ফেরি ডুবির ঘটনা ঘটে। রাতে উদ্ধারকাজ স্থগিত রাখার পর সকাল থেকে আবার শুরু হয়েছে। 
 
এমভি নায়রিরি নামের ফেরিটি উকোরা এবং বুগোলোরা দ্বীপের মাঝামাঝি পৌছে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ফেরিটি ডকে ভেড়ানোর পর যাত্রীরা ফেরির একপাশে এসে দাঁড়ালে তা উল্টে যায়।  
 
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফেরিটির আনুষ্ঠানিক ধারণক্ষমতা ছিল ১০০ ব্যক্তির। কিন্তু কর্মকর্তারা জানিয়েছে, ফেরিতে চার শতাধিক যাত্রী ছিল।   
IMG0
রিজিওনাল হাইকমিশনার এডাম মালিমা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে বলা হয়েছিল, শতাধিক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
 
এই অঞ্চলে ১৯৯৬ সালে একটি ফেরি ডুবে ৮ শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর