চাটমোহরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫১
পাবনার চাটমোহরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার দুপুরে চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- আফ্রাতপাড়া মহল্লার হাব্বাল আলীর ছেলে কিরণ (২৬) ও রাকিব উদ্দিনের ছেলে মিঠু (২৫)।
 
চাটমোহর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ ও মিঠু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ