কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের কমান্ডার মির্জা মাহতাব গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহের ছড়ায় অভিযান চালান। সাবরাং পুরান পাড়ার ছিদ্দিক আহমদের পুত্র ইলিয়াছ (১৯) ও রঙ্গিখালী লামার পাড়ার মৃত নাজির হোছনের পুত্র হাফেজ মুবিনুল হককে (২০) ইয়াবার চালানসহ আটক করেন। পরে তা গণনা করে ৭ হাজার ৫শ ৫০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান।
ইত্তেফাক/এমআই
