‘মহেশখালীর আদিনাথের পর্যটকরা পাবেন ফ্রি ওয়াইফাই’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৬
বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ‘উপমহাদেশের সনাতন ধর্মলম্বীদের তীর্থ স্থান মৈনাক পর্বতের আদিনাথ মন্দির। এ মন্দির সকল ধর্মাবলম্বী ও পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। বছরে হাজার হাজার দর্শনার্থী ও পর্যটকদের ফ্রি ইন্টারনেট সেবা পাওয়ার সুবিধার্থে মন্দিরের কেন্দ্র স্থলে ফ্রি ওয়াইফাই জোন হিসেবে গড়ে তোলা হবে।
 
শুক্রবার দুপুরে কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, মহেশখালী হবে বাংলাদেশের তথ্য প্রযুক্তি সেবার রোল মডেল। প্রধানমন্ত্রী মহেশখালীকে ঘিরে যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে স্থানীয় জনসাধারণ অধিকতর সুবিধা পাবে।
 
আদিনাথ মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজয় ডিজিটাল ডাটা এর সিইও জেসমিন জুই, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম, মহেশখালী-কুতুবদিয়া সার্কেল এএসপি রতন দাশ গুপ্ত, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মারুফ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, আদিনাথ মন্দির সংস্কার কমিটি ও মহেশখালী পূজা উদযাপন কমিটির সভাপতি ব্রজগোপাল ঘোষ, সাধারণ সম্পাদক বাবু প্রণব কুমার দে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম, আওয়ামী লীগ নেতা মাস্টার মাহবুব আলম, মাস্টার দীলিপ কুমার দাশ, অধ্যাপক দীপক পাল, ফরিদুল আলম, বাশিরাম দে, মাস্টার তপন,কক্সবাজার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম, সেক্রেটারি প্রিয়তোষ কান্তি দে, কমল হরি ঘোষ, আদিনাথ মন্দিরের ক্যশিয়ার দুলাল কান্তি দে, রাম হরি দাশ প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ