বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫১
 
বরিশালের জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তাকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
 
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, কে বা কারা তাকে হত্যা করে ফেলে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
বিশ্বজিৎ হালদার নান্টু প্রথমবারের মতো উজিরপুর ইউপি চেয়ারম্যান হন।
 
ইত্তেফাক/এমআই