বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪
বাগেরহাটের চুলকাঠি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ও দুই ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত হাসান (৩৫) পেশায় মোটরসাইকেল চালক। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে। আহত গুলিবিদ্ধ দুই ভুসি ব্যবসায়ীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, রাতে খুলনার দুই ব্যবসায়ী বাগেহাটের চুলকাঠি ও ফয়লা বাজার থেকে বকেয়া টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন।
 
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহতাব উদ্দিন জানান, শুক্রবার রাতে খুলনার দুই ব্যবসায়ী বাগেহাটের চুলকাঠি ও ফয়লা বাজার থেকে বকেয়া টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে বাগেরহাটের চুলকাঠি চালতাতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় হাসানকে উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি