গোপালগঞ্জে শেখ মুরাদ হোসেন ফরহাদ (৪০) নামের সাত মামলার পলাতক আসামিকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৫টার দিকে শুকতাইল ইউনিয়নের কুঠিবাড়ি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটককৃত মুরাদ কুঠিবাড়ি গ্রামের হাজী আকরাম আলীর ছেলে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, কুঠিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ডেগারসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যা ও ডাকাতিসহ ৭ মামলার পলাতক আসামি বলে জানান পুলিশ।
ইত্তেফাক/এসজেএ
