চরভদ্রাসন উপজেলার হাজীডাঙ্গী গ্রামে শনিবার সকাল হতে রাত ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন একই সময়ে জনসভার ডাকায় সেখানে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা যায়, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) নিয়মিত ও রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে হাজীডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেল ৩টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার প্রচারণা চালান হয়।
এদিকে, হাজীডাঙ্গী গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেনের বাড়ির উঠানে শনিবার আওয়ামী লীগের কর্মী সভার আয়োজন করা হয়।
সল্প দুরত্বে পাশাপাশি দুটি সভার আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার।
ইত্তেফাক/আরকেজি
