খাগড়াছড়িতে ব্রিজ ভেঙ্গে ট্রাক পানিতে, নিখোঁজ ১

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৬
অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে খাগড়াছড়ির মহালছড়িতে ট্রাকসহ চেঙ্গিব্রিজ ভেঙ্গে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
 
আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে ট্রাকটি মুবাছড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন। 
 
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাথর বোঝাই ট্রাকটিতে শ্রমিকসহ পাঁচজন ছিলেন। এর মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির উদ্ধারের ব্যবস্থা হচ্ছে।
 
ইত্তেফাক/এসজেএ