২০১৭ সালে তাইওয়ানের জনগণের গর আয়ু বেড়ে ৮০.৪ বছরে দাঁড়িয়েছে। এর আগে ২০০৭ সালে দেশটির জনগণের গড় আয়ু ৮০.৪ শতাংশে হয়েছিল। শুক্রবার দেশটির বেসামরিক কর্তৃপক্ষ কর্তৃক শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
কর্তৃপক্ষ বলেছে, আগের চেয়ে উন্নত চিকিৎসা সেবা, খাদ্য নিরাপত্তা সম্বন্ধে সচেতনতা, জীবনমান উন্নত হওয়া, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কারণে এক এক দশকে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
জরিপে দেখা গেছে, ২০১৭ সালে তাইওয়ানের পুরুষের গড় আয়ু ৭৭.৩ বছর। আর নারীদের গড় আয়ু ৮৩.৭ বছর। উভয় লিঙ্গের আয়ুই গত এক দশকের মধ্যে গত বছরে সর্বোচ্চ হয়েছে।
তাইওয়ানের প্রধান ছয়টি শহরের মধ্যে তাইপেই’য়ের বাসিন্দাদের গড় আয়ু হচ্ছে সবচেয়ে বেশি। গত বছর তাদের গড় আয়ু দাঁড়ায় ৮৩.৬ বছরে। -বাসস ও সিনহুয়া
ইত্তেফাক/ জেআর
